Home » কবে থেকে কনকনে ঠাণ্ডা, কি বলছে হাওয়া অফিস 

কবে থেকে কনকনে ঠাণ্ডা, কি বলছে হাওয়া অফিস 

সময় কলকাতা ডেস্কঃ শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হতে শুরু করেছে ।হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সাধারণত শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তবে শীতের আমেজ বাড়বে বাংলায়। তবে রাতের তাপমাত্রা বাড়বে।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার, আংশিক মেঘলা আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮১ শতাংশ। সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। শীত বাড়বে পাহাড়ের জেলাগুলিতে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে।

 

 

 

 

About Post Author