সময় কলকাতা ডেস্কঃ নভেম্বরের শেষে তাপমাত্রা অনেকটাই কমবে অর্থাৎ এই সপ্তাহে ভালোই শীতের আমেজ অনুভূত হবে রাজ্য জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সাধারণত শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তবে শীতের আমেজ বাড়বে বাংলায়। সঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে।

পূর্বাভাস বলছে, শুক্রবার, আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। শীতের প্রভাব বেশি থাকবে রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। শীত বাড়বে পাহাড়ের জেলাগুলিতে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!