Home » রবিবার কারা কারা জিতবে বিশ্বকাপে?

রবিবার কারা কারা জিতবে বিশ্বকাপে?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

রবিবার ছুটির দিনে বিশ্বকাপের শেষ ষোলোর রাউন্ডের দ্বিতীয় দিন। প্রথম ম্যাচেই মুখোমুখি ফ্রান্স ও পোল্যান্ড। এম্যাচ হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়।দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি হবে ইংল্যান্ড ও সেনেগাল। ফ্রান্স ও পোল্যান্ড তাদের গ্রূপের শেষ ম্যাচে হেরেই মুখোমুখি হচ্ছে শেষ আটে যাওয়ার লড়াইয়ে। ফারাক এটুকুই যে, ফ্রান্স প্রথম দুটি ম্যাচে জিতে যাওয়ায় প্রথম একাদশে নিয়মিত দলের নজনকে রিজার্ভ বেঞ্চে রেখে পরীক্ষামূলক ভাবে অপেক্ষাকৃত দুর্বল দল নামায় এবং তিউনিশিয়ার কাছে হেরে যায়। পোল্যান্ড খুব কষ্টেসৃষ্টে শেষ ষোলোয় পৌছায়।গোল পার্থক্য সামান্য উনিশ বিশ হলেই মেক্সিকো বা সৌদি আরব শেষ ষোলোয় পৌঁছে যেত।লেওয়ানডস্কি পোল্যান্ড দল বা আন্তর্জাতিক ক্লাব ফুটবলে সমীহ জাগানো নাম হলেও বিশ্বকাপের মঞ্চে কখনও সাড়া ফেলতে পারেন নি।এবারের বিশ্বকাপে পেনাল্টি মিস করেছেন। তারচেয়েও বড় কথা একটির বেশি গোল পান নি তিনি।উল্টোদিকে থাকা ফ্রান্স অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং এমবাপে ভালো ফর্মে রয়েছেন।বেঞ্জিমা,পোগবাদের অভাব বুঝতে দিচ্ছেন মাঝমাঠ ও শক্তিশালী আক্রমণ। গ্রিজম্যান, এমবাপে, জিরু কে বোতলবন্দী করা বিশ্বের যেকোনো রক্ষনের পক্ষে কঠিন।

রবিবার অন্যদিকে বিশ্বকাপে এখনও অপরাজিত ইংল্যান্ড এবার ছন্দে থাকলেও তাদের মুখোমুখি বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স সেনেগাল। তারা সম্প্রতি আফ্রিকা জয় করেছে ফুটবলে।এবারের বিশ্বকাপে শেষ ম্যাচে ইকুয়েডরকে পর্যুদস্ত করে শেষ ষোলোয় জায়গা করেও নিয়েছে সেনেগাল। বিশ্বকাপে ইংল্যান্ডও শুরুই করেছিল ইরানকে আধডজন গোলের মালা পরিয়ে।আফ্রিকান ফুটবলে প্রবল শক্তিধর দেশটির সামনে এবার বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলা ইংল্যান্ড নিজেদের কতটা মেলে ধরতে পারে সেটাই এখন দেখার।

About Post Author