সময় কলকাতা ডেস্কঃ শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় মান্দাসের তেমন কোনও প্রভাব বাংলায় পড়বে না। তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।
পূর্বাভাস বলছে, শনিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
পূর্বাভাস বলছে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কম। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার আশ্বাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!