সময় কলকাতা ডেস্কঃ হাল্কা কুয়াশার চাদরে ঢেকেছে সকাল।বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীত জাঁকিয়ে বসবে বলেই মনে করছে হাওয়া অফিস। রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামতে পারে।
পূর্বাভাস বলছে, বুধবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র। পূর্বাভাস বলছে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কম। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার আশ্বাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে ঢুকছে রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ থাকছে মেঘলা। কার্যত সেকারণেই বাড়বে রাতের তাপমাত্রা।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!