সময় কলকাতা ডেস্কঃ ১৫ ডিসেম্বর থেকে শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠান যেন চাঁদের হাট। কে নেই! তিন বছর পর আবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এসেছেন অরিজিৎ সিংহ, মহেশ ভট্ট, কুমার শানু, শত্রুঘ্ন সিন্হা।
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, শত্রুঘ্ন সিনহা এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন টলিউডের মহাতারকারা। প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন বাংলার বিধায়ক জুন মালিয়া এবং অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠান এগোয় কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবের মঞ্চের উদ্বোধনে আসা অতিথিদের বক্তৃতায়।
এই ফেস্টিভ্যেলের মধ্যে ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্তিনাবেলজিয়াম, ব্রাজিল,ফিলিপিন্স, সুইত্জারল্যান্ড সহ বহু দেশের ছবি দেখানো হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

গত বছরের ২৭ তম চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের বদলে চলতি বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। যা ১ মে পর্যন্ত চলে। এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়। শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলাদা একটা সেগমেন্ট ছিল চলচ্চিত্র উৎসবে।সেখানে ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র মতো কালজয়ী সিনেমাগুলি দেখানো হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা