Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রার পারদ। গত ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। পূর্বাভাস বলছে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কম।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ২১ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।

About Post Author