সময় কলকাতা ডেস্কঃ করোনা টিকার দুটি ডোজের পর প্রিকশন ডোজ নেওয়া হয়ে থাকলে আর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে না ন্যাজাল ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে কোভিড টাস্ক ফোর্সের প্রধান। ডা. এনকে আরোরা জানান, “শুধুমাত্র প্রথম বুস্টার ডোজ হিসেবেই ব্যবহার করা যাবে ন্যাজাল ভ্যাকসিন। যাঁরা এখনও পর্যন্ত প্রিকশন ডোজ নেননি, তাঁদেরই ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। সংক্রমণের ঝড় যাতে এ দেশে না আসে সে জন্য বুস্টার ডোজে়র উপর ফের জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ন্যাজাল কোভিড টিকা বুস্টার ডোজ হিসাবে দেওয়ার অনুমোদন এসেছে। সূত্র মারফত জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে এই টিকার দাম হবে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি এবং বেসরকারি হাসপাতালের সার্ভিস চার্জ। বেসরকারি হাসপাতালে এই ন্যাজাল টিকা নিলে মাথাপিছু খরচ হতে পারে ১০০০ টাকা । কিন্তু সরকারি হাসপাতালে তুলনায় কম দামে এটি পাওয়া যেতে পারে। ৩২৫ টাকাতেই এটি সরকারি হাসপাতালে পাওয়া যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও কেন্দ্র বা রাজ্য কোনও সরকারই এ নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি। জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকেই এই টিকা দেওয়া শুরু হতে পারে বলে খবর।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতি পর্যালোচনায় স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে করোনার ত্রি সংক্রামক বিএফ-7ভ্যারিয়েন্টের হদিশ মিলতেই নড়েচড়ে বসে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

প্রসঙ্গত, চিনে নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 ফের করোনাকে ত্রাস করেছে। আর সেই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে দুজন গুজরাটের বাসিন্দা ও দুজন ওড়িশার বাসিন্দা। এমনকি রাজধানীতেও বেশ কয়েকজন এই নয়া ভ্যারিয়েন্ট বিএফ-7 -এ আক্রান্ত হতে পারেই বলে আশঙ্কা করছে দিল্লি সরকার।


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা