সময় কলকাতা ডেস্কঃ ডিসেম্বরের শেষে উধাও শীত। কুয়াশার চাদরে ঢেকেছে সকাল। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। তবে আজ থেকে শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে।
পূর্বাভাস বলছে, বুধবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ। পূর্বাভাস বলছে, আজ থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে । গত চারদিনে প্রায় চার ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। পাশাপাশি বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্ণাবর্তের প্রভাবে বঙ্গের বাতাসে মিশবে জলীয়বাষ্প। জলীয়বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাধা পাবে উত্তুরে হাওয়া। যদিও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় কম থাকবে।

অন্যদিকে, বুধবার থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!