সময় কলকাতা ডেস্ক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার থেকে বোর্ডের নির্দেশিকা মেনে আইপিএলে ব্যবহার করতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

বছরের প্রথম দীর্ঘ পর্যালোচনা বৈঠকে বসেন বিসিসিআই কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় টেস্ট ও একদিনের দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম, আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের যথেচ্ছ ব্যবহার করার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে কিছু শর্ত বেঁধে দিয়েছেন বোর্ড কর্তারা। ক্রিকেটারদের শরীরের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ফ্রাঞ্চাইজিগুলির পাশাপশি কোন ক্রিকেটারের কোন ম্যাচে বিশ্রাম দরকার তার সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে।
চোট প্রবন ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের পক্ষে সাওয়াল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, গত আইপিএলের পর চোটের কারণে ২০২২ টি – ২০ বিশ্বকাপে খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য পেস বোলার জশপ্রীত বুমরা। যোগ্য বোলারদের অভাবে ভুগতে হয় দলকে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার থেকে তাই বিরাট, রোহিত, হার্দিকদের আইপিএলের সব ম্যাচে দেখা যাবে না।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত