সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারিঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলায় এই রায় দিল ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে ডিসেম্বর মাসে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু জানিয়েছিলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছিল রাজ্যে। কিন্তু ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনী না থাকায় পঞ্চায়েত ভোটে প্রবল হিংসা হয়েছিল।

এই দুই ভোটের প্রসঙ্গ টেনে শুভেন্দুর আবেদন ছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোট করানো হোক। পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানান শুভেন্দু। বিরোধী দলনেতার সেই মামলা গ্রহণ করে আদালত এ বিষয়ে রায় দেওয়ার আগে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও রকম বিজ্ঞপ্তি প্রকাশের উপর নিষেধৈাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?