Home » জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : “জ্ঞানেশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গণেশ ” -মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিজেপির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তুলোধোনা করে ছাড়লেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিন জ্ঞানেশ কুমার প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও একহাত নিলেন অধীর। পাশাপাশি, ভোটের তহবিলে বিজেপির খরচ প্রসঙ্গে অধীরের মন্তব্য,এ তো সামান্য বাদাম দানা।

ককরোচ পার্টির আনা মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সমর্থনের রাস্তায় হাঁটলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বরং আরও একধাপ এগিয়ে জ্ঞানেশ কুমার এবং বিজেপি সরকারকে তোপ দাগলেন অধীর চৌধুরী। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট তো হওয়া অবশ্যই উচিত, তাছাড়াও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত কারণ তিনি প্রকৃত দেশবিরোধী। তিনি আরও অভিযোগ করেছেন সরকার নৈতিকতা হারিয়েছে। অধীরের বিদ্রুপ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তৈরি করা বিজেপির গণেশ হলেন জ্ঞানেশ।প্রধানমন্ত্রীর এ বিষয়ে বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন অধীর।

নির্বাচনে কেন্দ্র সরকারের খরচ করা ২৮৭ কোটি টাকার তথ্য সামনে আসার পরে অধীর চৌধুরী ইলেক্টোরাল বন্ডের প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন, এই খরচ সামান্য বাদাম দানামাত্র এবং একে তিনি সাদা টাকার প্রকাশ বলে জানিয়েছেন। অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে,বিজেপির কালো টাকার ইয়াত্তা নেই।

নির্বাচন প্রসঙ্গে রাজ্য সরকারকেও ছেড়ে কথা বলেননি অধীর চৌধুরী। মিলন প্রধানের গ্রেফতার হওয়া থেকে শুরু করে হুমায়ুন কবিরের দলের সদস্যদের গ্রেফতারের প্রসঙ্গে অধীর চৌধুরী জানিয়েছেন, বিজেপি বর্বরোচিত দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশের ভূমিকার মধ্যেও রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন অধীর চৌধুরী।

রাজ্যে আগামী দিনে সুষ্ঠুভাবে পুরসভা ভোট হওয়া নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তাঁর মতে, বিধানসভা ভোটের মতোই আরেকটি প্রহসন হতে চলেছে।।

About Post Author