Home » বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ

বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর :বিরোধীদের উপরে আক্রমণ ও বিজেপি করছে না, গণতান্ত্রিক পরিবেশ ও কোথাও নষ্ট হচ্ছে না, বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না ও নিজেদের মধ্যে মারামারিতেই ব্যস্ত- এমনটাই জানিয়ে উপনির্বাচনে বিরোধীদের সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। যাদবপুরে বিরোধীদের উপরে বিজেপির আক্রমণের কথা অস্বীকার করে তিনি জানান, বিজেপি পরিষেবা দিতে ব্যস্ত। যাদের কাজ নেই তারা ভাঙাভাঙি করছে।

সোমবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ এও বলেন, বিরোধী শূন্য হওয়ার দায় বিজেপির নয় । মানুষ বিরোধীদের ভোট দিয়েছে, বিরোধীরা নিজেদের জায়গা যদি ধরে রাখতে না পারে, নিজেদের মধ্যে মারামারি করে তার দায় বিজেপিরও নয় মানুষেরও নয়। তিনি এও বলবেন, এরকম চলতেই থাকবে। বিরোধীরা কিছুই করতে পারবে না।মানুষ যেদিকে তাকিয়েছে,রায় দিয়েছে, উপনির্বাচনও সেই দিকেই হবে।

শুধু তাই নয়, হুমায়ুন কবীর ও তাঁর হুঙ্কারকে কটাক্ষ করে তিনি বলেন, মসজিদের টাকা এসেছে। কোথাও মসজিদ ! মানুষই এবার হুমায়ুনকে নিয়ে ভাবুক জানান দিলীপ ঘোষ।

About Post Author