সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারিঃ বসন্ত জাগ্রত দ্বারে। শীতের লগ্ন শেষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যে। তবে,উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর,ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯৫ শতাংশ।

পূর্বাভাস বলছে,দার্জিলিং এবং কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যা,ন্ড মনিপুর এবং সিকিমেও। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি