Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

৫৩২ – বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিষ্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।

১৭৬৮ – হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে।

১৮৩১ – সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।

১৮৫৪ – অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১৯১৭ – রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।

১৯১৯ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।

১৯৪৭ – দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO)তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ – ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪০ – কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৭ – রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক -এর জন্মদিন আজ।

১৯১৩ – প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর এদিন জন্মান।

১৯৫৯ – ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮২১ – ইংরেজ কবি জন কিটস আজকের দিনে  মৃত্যুবরণ করেন।

১৯০৪- ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সংস্কারক ও ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্স এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার-এর প্রয়াণ দিবস আজ।

১৯৬২ – সুনয়নী দেবী,স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এদিন প্রয়াত হন।

১৯৬৯ – ভারতীয় অভিনেত্রী মধুবালা-র প্রয়াণ দিবস আজ।

১৯৯৮ – রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আজকের দিনে প্রয়াত হন।

About Post Author