Home » প্রয়াত কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেন

প্রয়াত কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেন

সময় কলকাতা ডেস্ক,১ মার্চ: ফুটবল জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে পাড়ি দিলেন ফরাসি ফুটবল কিংবদন্তি জাস্ট ফন্টেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়।  ফ্রান্সের জার্সিতে মাত্র ২১টি ম্যাচে খেলেছিলেন তিনি। ২১টি ম্যাচে গোল করেছিলেন ৩০টি।  তবে চোট আঘাতের কারণে দীর্ঘায়িত হয়নি ফন্টেনের ফুটবল ক্যারিয়ার। 

মাত্র ২৮ বছর বয়সে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফন্টেন। মাত্র ৬ ম্যাচে করেছিলন ১৩ টি গোল। যা আজও ফুটবলারদের কাছে ঈর্ষণীয়। ক্লাব ফুটবলে খেলা শুরু করেছিলেন ইউএসএম ক্যাসাব্লাঙ্কায়। ৪৮টি ম্যাচে করেছিলেন ৬২টি গোল । এরপর তিনি নিসের হয়ে ৬৯টি ম্যাচে ৪২টি গোল করেছিলেন ফন্টেন।

১৯৫৬ সালে রেইমসে যোগ দেন তিনি। সেই ক্লাবে তিনি ১৩১টি ম্যাচে খেলে করেছিলেন ১২২টি গোল। ফুটবলকে বিদায় জানানোর পর দীর্ঘদিন ফুটবল প্রশিক্ষণের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মেসির বর্তমান ক্লাব পিএসজির হয়ে ১৯৭৩-১৯৭৬ সাল অবধি কোচিং করান ফন্টেন। কিংবদন্তির  প্রয়াণের খবরে টুইটে শোকপ্রকাশ করেছেন  পিএসজি।

About Post Author