Home » একটিও অতিরিক্ত রান ছাড়াই ইনিংস

একটিও অতিরিক্ত রান ছাড়াই ইনিংস

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : একটা গোটা ইনিংস হয়ে গেল অথচ একটি অতিরিক্ত রান নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তৃতীয় টেস্টের প্রথম দিনে  মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যাওয়ায় বেশ বিপাকে । তার চেয়েও তাজ্জব একটি ঘটনা, ভারতের ইনিংসে নো বল,ওয়াইড বল, বাই, লেগ বাই কিছুই হয় নি।এরকম ইতিহাস বিরল।

টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ৫৪ বার এরকম ঘটনা ঘটেছে যার সাথে এবার নাম জড়িয়ে গেল ইন্দোরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১০৯ রানের ইনিংসে একটি অতিরিক্ত রান দিলেন না অজি বাহিনী। ইতিহাস বলছে- এরকম অতিরিক্ত রান না থাকা ইনিংসে প্রচুর বার ভারতের নাম জুড়ে আছে। উল্লেখযোগ্য,ভারতের সর্বনিম্ন দুটি টেস্ট ইনিংস স্কোর (ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৪ সালে ৪২ বা ২০২০-২১ সালের ৩৬ )এবং দুবারই একস্ট্রা রান হয় নি। এযাবৎ টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রান ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ৫৪-৫৫ সিরিজে করা ২৬ বা ১৮৯৫-৯৬ এ একই দলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার ৩০ রানের ইনিংসে ও কোনও অতিরিক্ত হিসেবে স্কোরবোর্ডে যুক্ত হয় নি ।দেশের মাঠে ২০২০-২১ সিরিজে সালে ভারত আবার এরকম অতিরিক্ত রান ছাড়া রেকর্ডের সঙ্গে নাম জড়ায়। এবার আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ রানের ইনিংসে অতিরিক্ত রান ছিল না একটিও। সে ইনিংসে রোহিত শর্মা ১৬১ রান করেছিলেন। এই ৩২৯ রানের ইনিংসটি অতিরিক্ত রান ছাড়া সবচেয়ে বড় রানের ইনিংস। সবচেয়ে বেশি ওভার বল করে একটিও অতিরিক্ত রান না দেওয়ার রেকর্ড ও ভারতের দখলে । ১৯৫৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৭.৫ ওভার বল করে ৩২৮ রান দিয়ে ভারতীয় বোলাররা একটিও অতিরিক্ত রান দেন নি। এর মধ্যে সুভাষ গুপ্তে ৭৩.৫, গুলাম আমেদ ৪৬ আর বিনু মানকড় ৪৪ ওভার বল করেছিলেন। স্পিনার ত্রয়ী সেই ইনিংসে ৮টি উইকেট পান, অন্য উইকেট ২ টি ছিল রান আউট।।

About Post Author