Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৫৪৫-আজকের দিনে ট্রেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৮৭২-ভারতীয় স্বাক্ষ্য আইন প্রবর্তন হয়।

১৯৩৭-শিকাগোতে পৃথিবীর প্রথম ব্ল্যাড ব্যাংক চালু হয়।

১৯৫০-আজকের দিনে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪১-বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক প্রতাপচন্দ্র রায়ের জন্মদিন আজ।১৯০৪-কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের এদিন জন্মান ।

১৯২৭-বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদ জন্মদিন আজ।

১৯৩১-খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক চণ্ডী লাহিড়ী এদিন জন্মান।

১৯৯৩-ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৯-বাঙালি ভ্রমণ কাহিনী,রম্য রচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক জলধর সেনের প্রয়াণ দিবস আজ।

১৯৮৪-প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য এদিন প্রয়াত হন।

১৯৯৮-ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী মালতী চৌধুরীর প্রয়াণ দিবস আজ।

২০০০-শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব  লেডি রানু মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।

২০১৫ -ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেশাই আজকের দিনে মৃত্যুবরণ করেন ।

About Post Author