সময় কলকাতা ডেস্ক,২৫ এপ্রিল: এবার থেকে মিথ্যে মাদক মামলা সাজিয়ে কাউকে গ্রেফতার করলে তার খেসারত দিতে হবে পুলিশকেই। এবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই মামলায় পুলিশকর্মীদের মধ্যে যে বা যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। মঙ্গলবার এমনই এক মামলায় রায়ে জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার।

ঘটনার সূত্রপাত,২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লা নামে এক ব্যক্তিকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। তিনি এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। পরের দিন অর্থাৎ ১০ মার্চ তাঁকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার কড়া পদক্ষেপ নিয়েছেন। টিটাগড় থানা কোন পুলিশকর্মী মিথ্যে মাদক মামলায় বিশাল শুক্লাকে জড়িয়েছেন, তা দেখার দায়িত্ব তিনি দিয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের উপর।তাঁর নির্দেশ, পুলিশ কমিশনার তদন্ত করে তা খুঁজে বের করবেন। দোষী সাব্যস্ত করবেন এবং দোষী পুলিশকর্মী ২ লক্ষ টাকা জরিমানা দেবেন নিজের বেতন থেকে।
আরও পড়ুন মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের জরিমানা ২ লক্ষ টাকা

অন্যদিকে, বিশালের বিরুদ্ধে এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয়েছে নির্দিষ্ট বেঞ্চে।এরপর ওই কংগ্রেস কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার অর্থাৎ আজ হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের এজলাসে ছিল ওই মামলার শুনানি। এরপরই টিটাগড় থানায় কর্তব্যরত একাধিক পুলিশকর্মী এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এদিন। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্যক্তিকে জরিমানা করেনি আদালত। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। নিশ্চিত করতে হবে, কংগ্রেস কর্মীকে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর? যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁরা ব্যক্তিগতভাবে এই জরিমানা দেবেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি ।

উল্লেখ্য,২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লাকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। এরপর ১০ মার্চ তাঁকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। জামিনের আর্জি নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশাল শুক্লা। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সেই সময় বিশালের জামিন মঞ্জুর করেন। এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয়েছিল নির্দিষ্ট বেঞ্চে।


More Stories
কোমরে দড়ি নয়,দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি নয়, বলল আদালত
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা