পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই : অভিযুক্ত যত বড় অপরাধ করে থাকুক, তার বিচার ও শুনানি হওয়া উচিত, এনকাউন্টার কোনও পথ হতে পারে না – এই মর্মে বারুইপুর এনকাউন্টার-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি, কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
বারুইপুরে পুলিশের তথাকথিত এনকাউন্টারকে ঘিরে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে এই মামলা করেছেন আইনজীবী শিলাদিত্য রক্ষিত। আগামী ৩০ জুলাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাদিত্য রক্ষিত জানিয়েছেন, ৮ জুলাই, ২০২৬ তারিখে পুলিশ হেফাজতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে গুলি করা দেখানো হয়েছে। তাঁর প্রশ্ন, যদি এনকাউন্টার হয়ে থাকে, তা সুপ্রিম কোর্টের নির্দেশকে কতটা গুরুত্ব দিয়েছে!
মামলাকারীর আরও দাবি, বারুইপুরে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে, তাতে পুলিশের হেফাজতে থাকা অভিযুক্তর মৃত্যু নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচারবিভাগীয় তদন্ত অত্যন্ত প্রয়োজন।
এই প্রসঙ্গে আইনজীবী শিলাদিত্য রক্ষিত বলেন, “এই মামলাটি বারুইপুরে সংঘটিত একটি এনকাউন্টারকে কেন্দ্র করে। ঘটনায় পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধস্থল পুনর্গঠনের (crime scene reconstruction) জন্য। তাই গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত।”
৩০ জুলাই মামলাটি আদালতে উঠলে এই বিষয়ে হাই কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে।।


More Stories
সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল, উত্তরবঙ্গে সক্রিয় বালি মাফিয়ারাজ
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক