Home » ইস্টবেঙ্গলে আসছেন কোন স্ট্রাইকার?

ইস্টবেঙ্গলে আসছেন কোন স্ট্রাইকার?

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,৩ মেঃ গত কয়েকটি মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে কার্লেস কুয়াদ্রাতকে কোচ করে এনেছে ইমামি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ কিছুদিন আগেই জানিয়েছে ইস্টবেঙ্গলে সাফল্য আসা অনিবার্য। কিন্তু সমর্থকরা বলছেন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, ভাষণ নয় – তাঁরা চান কাজে সাফল্যের প্রতিফলন। বারবার শেষ বা শেষ তিনটি দলের মধ্যে থেকেই আইএসএল মরশুম শেষ করেছে ইস্টবেঙ্গল। এবার হেড কোচ কনস্ট্যানটাইনকে সরিয়ে ক্লাব কুয়াদ্রেতকে আনার পরে গত মরশুমে ইস্টবেঙ্গলের সফল তারকা ফরোয়ার্ড ক্লেটন বলেছেন কুয়াদ্রেতের আনার সুফল পাবেই লাল হলুদ। কিন্তু ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য বলছেন অবিলম্বে প্লেয়ার দের সঙ্গে চুক্তি সেরে ফেলার কাজে জোর দেওয়া হোক।

কিন্তু বাস্তব হচ্ছে নতুনদের মধ্যে তিনজন ছাড়া সে অর্থে কারও সঙ্গে কথাবার্তা শেষ পর্যায়ে পৌঁছায়নি। একের পর এক ময়দানি গুঞ্জন শুধুই ভেসে বেড়াচ্ছে। ফলে চুক্তি বা ডিল ফাইনাল না হলে যে আবার হাত কামড়াতে হতে পারে তা বলাইবাহুল্য । ভালো বিদেশী খেলোয়াড় আনার পাশাপাশি ভালো স্বদেশি খেলোয়াড় আনতে হবে তা যেকেউ বোঝেন।কারণ আইএসএলে সফল দলগুলির সাফল্যের রসায়নে মূল শর্ত ভালো দেশি ও বিদেশী প্লেয়ারের সংমিশ্রণ । এখনও পর্যন্ত মিডফিল্ডার এডউইন ভান্সপলের সঙ্গে ডিল ফাইনাল হয়ে আছে।ভান্সপল গত চারটি মরশুমে চেন্নাইয়ানের হয়ে ৭১ টি ম্যাচ খেলেছেন। তিনি মিডফিল্ড ছাড়াও ডিফেন্সে সাইড ব্যাকে খেলতে পারেন। এছাড়া নন্দ কুমার সেকার বা প্রভসিমরণ সিংয়ের কথাও অনেকটা এগিয়ে আছে।

তবে এনিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কোনও বক্তব্য পাওয়া যায় নি।কিন্তু নতুন একটি বড় আপডেট রয়েছে। বাঙালি তরুণ স্ট্রাইকার রহিম আলিকে ক্লাবের তরফে অফার দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, রহিম নিজেও রাজি। তাঁর লাল হলুদে আগমণের ক্ষেত্রে ট্রান্সফার ফি জনিত কারণে অন্তরায় হয়ে উঠতে পারে তাঁর ক্লাব চেন্নাইয়ান এফ সি। কিন্তু জানা গিয়েছে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তা চলছে। ট্রান্সফার ফি সংক্রান্ত বিষয়টিতে দুই ক্লাব ঐকমত্যে পৌঁছালেই রহিম আলিকে ইস্টবেঙ্গলে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন    দণ্ডি কাণ্ডের জের,বালুরঘাট পুরসভার পদ থেকে সরানো হল প্রদীপ্তা চক্রবর্তীকে

ইছাপুরের ছেলে রহিম বয়স ভিত্তিক সব ধরনের ভারতীয় দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলেরও ফুটবলার। দেশের হয়ে ৬ টি ম্যাচ খেলেছেন তিনি। আইএসএলে তাঁর ৭ টি গোল রয়েছে। মহেশ নাওরেম সিং ছাড়া ভালো মানের ভারতীয় ফুটবলার না থাকা ইস্টবেঙ্গল দলে সম্পদ হয়ে উঠতে পারেন ২৩ বছরের তরুণ স্ট্রাইকার রহিম।।

About Post Author