সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : শ্বাসকষ্ট জনিত সমস্যায় অনেকে ভোগেন। খুব অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয় মানুষ। ফুসফুসের বিভিন্ন সমস্যার কারণে মানুষের এই শ্বাসকষ্ট বা হাঁপানি হয়ে থাকে। অনেকের জন্মগত আবার কারও ধূমপান জনিত অভ্যাসে এই রোগ হয়।এর নিরাময় সবসময় পুরোপুরি ভাবে সম্ভব হয়না। কিন্তু, কিছু জিনিস মাথায় রাখলে কিছুটা কমিয়ে আনতে পারেন এই সমস্যা। অনেকক্ষেত্রে ডক্টর ইনহেলার ব্যবহারের পরামর্শ দেন আবার হাপানি থেকে মুক্তি পেতে ফুসফুসের যত্ন নেওয়ার ওপর জোর দিতে বলেন বিশেষজ্ঞরা। কোভিড পরিস্থিতির পর থেকে এই সমস্যার বেশি শিকার হচ্ছে বহু মানুষ। একটু ঠাণ্ডা লাগলেই বুকে কফ জমা থেকে শুরু করে আসতে আসতে সেই হাঁপানিতে পরিণত হয়। এই শ্বাসকষ্ট জনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সব সময় সম্ভব হয়না।কিন্তু, কিছু খাবার আছে যেগুলি নিয়মিত খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি কিছুটা হলেও পাওয়া যেতে পারে সেগুলি নিচে আলোচনা করা হল:-

মধু :- যাদের গলা ব্যাথা, বুকে কফ জমা জনিত সমস্যা আছে তারা রাতে শুতে যাওয়ার আগে গরম জলে এক চামচ মধু মিশিয়ে সেটি পান করুন এতে আপনি সহজেই এই সমস্যা গুলি থেকে মুক্তি পাবেন।
রসুন :- রসুনের রস শ্বাসকষ্ট জনিত বা হাঁপানি রোগের জন্য খুবই উপকারী। রসুন থেঁতো করে গরম জলে ১৫ ফোঁটা রসুনের রস মিশিয়ে পান করুন। এছাড়া দুধের সাথে পাঁচ কোয়া রসুন ও এক চিমটি হলুদ মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেটি পান করুন। এতে শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন একই ফ্রেমে শোভনের দুই প্রাক্তন, স্বস্তিকা-ইমনকে দেখে তাজ্জব নেটপাড়া
হলুদ : – ১/২ চামচ হলুদ মধুর সাথে মিশিয়ে প্রতিনিয়ত খেলে আপনি হাপানি থেকে মুক্তি পাবেন।
নিম তেল:- প্রতিদিন নিম তেলের কয়েক ফোঁটা খেলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজে।
তিলের তেল :- দিনে ২ বার তিলের তেল গরম করে বুকে মালিশ করলে বুকে জমে থাকা কফ দূর হয়ে যাবে। তার সাথে শ্বাসকষ্ট কমবে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?