সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ সকালে ঘুম ভাঙার পর এক কাপ লিকার চায়ে চুমুক না দিলে যেন দিন শুরুই হতে চায় না। তবে জানেন কি শরীরকে সুস্থ রাখতে যে কোনো ধরনের চায়ের তুলনায় লিকার চায়ে বেশি উপকার পাওয়া যায়। কেননা লিকার চায়ে মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লুরাইডস, ট্যানিন ইত্যাদি। এই সমস্ত কিছু আপনার শরীর ভালো রাখতে খুবই সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক শরীরকে সুস্থ রাখতে লিকার চায়ে কিছু স্বাস্থ্যগুণ-
আরও পড়ুন ১০০ কোটির গণ্ডি পার ‘দ্য কেরালা স্টোরি’র

ইমিউনিটি বাড়ায়
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে চায়ে থাকা ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। ইমিউনিটি ঠিক থাকলে আপনি অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন।
ত্বক ভালো রাখে
ত্বক ভালো রাখতে পারে লিকার চা। এই চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের জেল্লা বাড়ায়। এমনকী এই চা খেলে ত্বকের উপর থেকে ব্রণের দাগ দূর হয়ে যায়। এছাড়া লিকার চা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

পেটের সমস্যা দূর থাকে
চায়ের মূল উপাদান হল ট্যানিন। যা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। এমনকি পেট ভালো রাখতে পারে ট্যানিন। তাই পেটের সমস্যা থাকলে লিকার চা পান করতেই পারেন।
ডায়াবিটিস রোগীদের জন্য
ডায়াবিটিস রোগীরাও খেতে পারেন লিকার চা। এই চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণ সুগার কমাতে কিছুটা হলেও সাহায্য করে। তবে শর্ত একটাই চিনি ছাড়া চা খেতে হবে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু