সময় কলকাতা ডেস্ক : বুধবার রাতে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে এবারের আইপিএলে নিজেদের বিদায় কার্যত নিশ্চিত করে তুলল পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালস ১৫ রানে পাঞ্জাবকে হারিয়ে পাঞ্জাবের বিদায় যেমন নিশ্চিত করেছে , তেমনই সুবিধে করে দিল লখনউ, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর প্রভৃতি টিমের। দিল্লি ক্যাপিটালস আগেই বিদায় নিলেও বুধবার রাতে ধরমশালায় তাদের অলরাউন্ড পারফর্মেন্স বুঝিয়ে দিল, তারা তাদের সেরা দিনে যেকোনও দলকে হারাতে পারে, যে শক্তির প্রদর্শন এবারের টুর্নামেন্ট চলাকালীন তারা করতে পারে নি।

আরও পড়ুন :দলবদলের বাজারে চমক ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের তারকা মিডফিল্ডার এবার লাল হলুদে?
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নামেন ওয়ার্নার ও পৃথ্বী শ। এবারের আইপিএলে প্রথম দিকের খারাপ ফর্মের জেরে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন, আর আবার সুযোগ পেয়ে এবারের আইপিএলে প্রথমবারের মত জ্বলে ওঠেন পৃথ্বী শ, তিন নম্বরে তার পছন্দের পজিশনের ব্যাট করতে নেমে পাঞ্জাব বোলিংকে খুন করেন রাইলি রুশো। রুশো ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন। দিল্লি নির্ধারিত কুড়ি ওভারে তোলে ২ উইকেটে ২১৩। পাল্টা ব্যাট হাতে পাঞ্জাব করে ৮ উইকেটে ১৯৮ রান। দিল্লির ১৫ রানে জয় তাদের বিশেষ কাজে লাগল না। কারণ এই জয়ের ফলে তাদের এবারের আইপিএলে ১৩ ম্যাচে পয়েন্ট হল ১০। তারা পয়েন্ট টেবিলে এক ধাপ উঠল।আরও একটি ম্যাচ বাকি।সেক্ষেত্রে দু পয়েন্ট এলেও শেষ চারে যাওয়ার ছাড়পত্র তারা পাবে না। তবে এই ম্যাচ এবারের আইপিএলে অনেক সমীকরণ বদলে দিল।
আরও পড়ুন :হায়দরাবাদকে হারিয়ে আইপিএল প্লে-অফে গুজরাট

এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে পাঞ্জাবের এবারের অভিযান শেষ হলেও এদিনে ম্যাচে পাঞ্জাব নিজেদের বিপদ নিজেরাই বাড়ায়।শিখর ধাওয়ান ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে অধিনায়ক হিসেবে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেন তিনি।ডেথ ওভারে আর্শদীপ বা রাবাডা কে বল না করিয়ে বল করতে ডাকেন স্পিনার হরপ্রীত ব্রারকে যে সিদ্ধান্তটির উপযুক্ত সদ্ব্যবহার করেন রাইলি রুশো। ২৩ রান ওঠে শেষ ওভারে। অন্য দিকে শিখর ধাওয়ান ছাড়াও ব্যাট হাতে ব্যর্থ পাঞ্জাবের ব্যাটাররা।আগের ম্যাচে দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করা প্রভসিমরণ রান পান নি। একা লড়ে যান লিভিংস্টোন, তিনি ৪৮ বলে ৯৪ রান করেন যার মধ্যে ন’টি ওভারবাউন্ডারি ছিল। ইশান্তের শেষ ওভারে আউট হয়ে ফেরেন লিভিংস্টোন ।এই ম্যাচে পাঞ্জাব হারায় গুজরাট ছাড়া কার্যত শেষ চারে যাওয়ার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে গেল চেন্নাই ও লখনউ। এই দুটি দল ছাড়াও মুম্বাই ও ব্যাঙ্গালোরও শেষ চারে যাওয়ার প্রবল দাবিদার।।।


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ