Home » ৬ মাসের এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

৬ মাসের এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

সময় কলকাতা ডেস্ক,৩০ জুনঃ দীর্ঘ জল্পনার অবসান। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী। ৬ মাসের এক্সটেনশন পেলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবার ৩০ জুন। দেখা গিয়েছে, রাজ্যের একাধিক পূর্বতন মুখ্য সচিব এক্সটেনশন পেয়েছেন। আবার অনেকে এক্সটেনশনের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি। হরিকৃষ্ণ দ্বিবেদী এক্সটেনশন না পেলে তাঁকে চেয়ার ছাড়তে হত শুক্রবারই। পরিবর্তে সেই চেয়ারে বসতেন পরবর্তী মুখ্যসচিব। হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লিতে কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের কাছে পাঠিয়েছিলেন রাজ্য সরকার। ওই কর্মিবর্গ দফতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে রয়েছে। ফলে শুক্রবারই পদ থেকে সরতে হচ্ছে না তাঁকে।

এক্সটেনশন সংক্রান্ত ফাইলে বলা হয়েছিল, বর্তমান মুখ্যসচিবকে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হোক। সেই মতো নরেন্দ্র মোদী ফাইল সাইন করে পাঠিয়ে দিলেন নবান্নকে। উল্লেখ্য, ২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। তিনি অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক, পরিকল্পনা ও পরিসংখ্যান এবং কর্মসূচি পর্যবেক্ষণ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। এর আগে একটানা ৯ বছর তিনি রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন। অর্থ দফতরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্বে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সায়নী ঘোষ

তবে মনে করা হচ্ছে,বর্তমান স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা নতুন মুখ্যসচিব হতে পারেন। যদিও স্বরাষ্ট্রসচিব হিসাবে বনসচিব বিবেক কুমার এবং অর্থসচিব মনোজ পন্থের নাম উঠে আসছে রাজনৈতিক মহলে। শুধু বর্তমান মুখ্যসচিব নয়, এর আগেও একাধিক মুখ্যসচিবদের এক্সটেনশন দেওয়া হয়েছে। বেশ কয়েকজন তা গ্রহণ করলেও অনেকে এক্সটেনশনের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি। হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন না হলে শুক্রবারই চেয়ার ছাড়তে হত তাঁকে। পরিবর্তে তাঁর জায়গায় অন্য মুখ্যসচিব নিয়োগ করত নবান্ন।

আরও পড়ুন    মন্ত্রী বরখাস্তের বিতর্কিত আদেশ প্রত্যাহার করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি

About Post Author