সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ পাতলা ঝোল বা ভাপা কিংবা পাতুরি হোক-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। তাই ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ কাসুন্দি। ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ইলিশ কাসুন্দি চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। বাজারে এখন ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানাতে পারেন ইলিশ কাসুন্দি। গরম ভাতে ইলিশ কাসুন্দি যুগলবন্দীতে জমে যাবে দুপুরের খাবার। ইলিশ কাসুন্দি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
৫ পিস ইলিশ মাছ
২০০ গ্রাম পিয়াঁজ বাটা
আদা বাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
২ চা চামচ হলুদের গুঁড়ো
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা স্বাদমত
৪ চা চামচ কাসুন্দি
স্বাদমতো নুন
পরিমাণমত সর্ষের তেল
আরও পড়ুন বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের মটন ঘি রোস্ট

রন্ধন পদ্ধতি
প্রথমে ইলিশ মাছের টুকরো গুলিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে তেল নিয়ে একটু গরম হয়ে এলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন আদা-রসুনবাটা। তারপর একটু কষা হয়ে এলেই ওর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। এরপর আবার কষা হয়ে এলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিন। একটু লেগে এলে ওর মধ্যে জল দিয়ে দিন। ঝোল ফুটে এলেই ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও কাসুন্দি যোগ করুন। তারপর ওর মধ্যে ভাজা মাছ গুলি দিয়ে ৫ মিনিট লো ফেমে ঢেকে রেখে রান্না করতে হবে। ব্যস তৈরি ইলিশ কাসুন্দি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে ইলিশ কাসুন্দি।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র