সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাই : বঙ্গে পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগেই ভোট শুরু করে দেওয়ার অভিযোগ। শুক্রবার রাত থেকেই বুথ দখল করে বঙ্গে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার অভিযোগ। এরকম অভিযোগ ওঠার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বুথ দখলে বাধা দিতে গিয়ে প্রহৃত হওয়ার অভিযোগ। অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে।অভিযোগ, দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনীর।
শনিবার সকাল থেকে শুরু হচ্ছে বঙ্গ জুড়ে পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দিকে দিকে আগের রাতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে । বারাসাতের ছোট জাগুলিয়ায় আক্রান্ত সিপিআইএম প্রার্থী।আক্রান্ত বারাসাত এক নম্বর ব্লকের -১৭ নম্বরের সিপিআইএম প্রার্থী আব্বাস আলি কে বারাসাত এক নম্বর বিডিও অফিসের সামনে ফেলে মারধরের অভিযোগ। অভিযোগ, এলাকায় তৃণমূলের বাহিনী যখন ভোট ক্যাপচার করছিল তথা বুথ দখলের প্রচেষ্টা চালাচ্ছিল তখন সেই অভিযোগ জানাতে বাম প্রার্থী বিডিও অফিসের কাছে আসেন আর সেখানেই তাকে রাস্তার উপরে ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এরপরই তড়িঘড়ি তাকে আনা হয় বারাসাত হাসপাতালে। বারাসাত হাসপাতালে তাঁকে জরুরিকালীন ভিত্তিতে চিকিৎসা করা হয় ।খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়।
বিডিও-র সামনে এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।আব্বাস আলি নিজে জানাচ্ছেন, বিডিও সৌগত পাত্র নাকি বলেন দূরে নিয়ে গিয়ে সিপিএম প্রার্থীকে মারধর করা হয়।আক্রমণকারী হিসেবে জনৈক তৃণমূল নেতা বাবলু মাস্টারের দলবলের কথা জানিয়েছেন। বঙ্গে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না জানিয়ে বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের মন্তব্য, অনেক স্থানে সকালের আগেই ভোট শেষ হয়ে যাবে।এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।।
আরও পড়ুন :“অশ্বত্থামা নয়, দ্রোণাচার্য হয়ে উঠুন “- রাজ্যপাল, রাজধর্ম ও রাজ্য নির্বাচন কমিশনার


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ