সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: নিম্নচাপের জের, রবিবারও কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। তারই মধ্যে গুমোট আবহাওয়ার জেরে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। জানা গিয়েছে, ২৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর,পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যা আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯৬ শতাংশ।
আরও পড়ুন ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে! মৃত অন্তত ১৭

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে