স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্ট: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে এশিয়া কাপের ভারতীয় দল ঘোষিত হল। প্রতিযোগিতা শুরু হওয়ার ৯ দিন আগে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। জল্পনার অবসান করে এশিয়া কাপের দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। চোট কাটিয়ে দলে ফিরলেন লোকেশ রাহুলও। এছাড়াও সব থেকে বড় চমক, এশিয়া কাপে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিলক বর্মা। গত ক্যারিবিয়ান ও আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। রাহুল, শ্রেয়স ও বুমরার প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মত বিশেষজ্ঞদের।
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 ????#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
এশিয়া কাপের ভারতীয় দলে কারা জায়গা পেলেন?
অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, শুভমন গিল, ঈশান কিষান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। চলতি মাসের শেষ থেকেই বসতে চলেছে ১৬ তম এশিয়া কাপের আসর। হাইব্রিড মডেলে এবার অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি।

এশিয়া কাপে ফাইনাল-সহ মোট ১৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে মুলতানে। ওই ম্যাচে ঘরের মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ইতিমধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাকি দলগুলি। এবার দল ঘোষণা করল ভারত। এশিয়া কাপের দল ঘোষণার জন্য নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিল ভারতীয় ক্রিকেটের থিঙ্ক ট্যাঙ্ক।
আরও পড়ুন বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়গপুরে, পুড়ে ছাই বিস্কুটের কারখানা

উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা,r হেডকোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআই সচিব জয় শাহ। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মোট ১৭ জন ক্রিকেটার। একজন রয়েছে ব্যাক আপ। এর মধ্যে সেরা ১৫ জনকে নিয়ে তৈরি হবে বিশ্বকাপের দল। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ