সময় কলকাতা ডেস্ক : দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ফুটবলারদের নিয়ে সমর্থকরা কয়েকবছর নিজেদের অস্বস্তি প্রকাশ করলেও এবছর ক্লাব ও ফুটবলারদের নিয়ে স্বস্তি বোধ করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। অথচ সমর্থকদের ও ক্লাবের কাছেই অস্বস্তির কারণ হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের সঙ্গে নর্থইস্ট ম্যাচ চলাকালীন ও ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের সমর্থকদের একাংশের আচরণ। বর্ণবিদ্বেষী মন্তব্য করার গুরুতর অভিযোগ উঠেছে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে। আর এই বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠায় বিপদে পড়তে পারে লাল হলুদ। সাজি প্রভাকরণ জানিয়েছেন এই আচরণ বরদাস্ত করা হবে না। তারা এই ব্যাপারটি দেখবেন।
Saddened to read this. We will take up this matter. We have a zero tolerance on this.
We have to do everything possible to completely eliminate these kinds of issues from Indian Football. https://t.co/v6rNO31i7I
— Shaji Prabhakaran (@Shaji4Football) August 30, 2023
ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন অভিযোগটি শুনে তিনি মর্মাহত। অভিযোগটির সত্যতা কতটা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হতেই পারে। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ইঁট পড়ে থাকতে দেখা গিয়েছে। নর্থ ইস্টের দিকে আক্রমণে উদ্যত লাল হলুদ সমর্থকদের দেখা গিয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে বর্ণবিদ্বেষী বা বর্ণবিদ্বেষমূলক অভিযোগ।
কী ব্যবস্থা নেওয়া হতে পারে ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে? অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে হোম গ্রাউন্ডে গুরুতর অভিযোগ এলে হোম টিমের বিরুদ্ধে বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিদেনপক্ষে এক বা একাধিক ম্যাচ ফাঁকা গ্যালারিতে খেলতে হয়েছে।অভিযোগটি সত্য প্রমাণিত হলে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে সমর্থক শূন্য গ্যালারিতেও খেলতে হতে পারে।সবমিলিয়ে ইস্টবেঙ্গল শিবিরে জয়ের পরেও অস্বস্তি থেকেই যাচ্ছে।
আরও পড়ুন :নাটকীয়, রুদ্ধশ্বাস,রাজকীয় জয়ে জেগে উঠল ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়ের স্বপ্ন


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে