স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: ইউরো কোয়ালিফায়ারে জয়ের ধারা অব্যাহত পর্তুগালের। মঙ্গলবার লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারাল রবার্ট মার্টিনেজের ছেলেরা। পর্তুগালের হয়ে জোড়া গোল করেন গঞ্জালো রামোস, দিয়েগো জোটা ও গঞ্জালো ইনাসিও। একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, ফেলিক্স ও হোর্তা। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে মঙ্গলবার পর্তুগাল মুখোমুখি হয়েছিল অনামী লুক্সেমবার্গের। এদিন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াই দল সাজিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

যদিও তিনি থাকেলও বড় ব্যবধানের জয় পেতে সমস্যায় হয়নি সবুজ মেরুন ব্রিগেডের। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোলটি করেন ডিফেন্ডার গঞ্জালো ইনাসিও। প্রথম গোলের ঠিক ৬ মিনিট পর ফের গোল পায় পর্তুগাল। গোল করেন রামোস। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের হয়ে ব্যবধান বাড়ান পিএসজির স্ট্রাইকার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে খেলার ফল ৪-০ করেন ইনাসিও। চারটি গোলের মধ্যে দুটি গোলের বল সাজিয়ে দিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। একটি গোলের বল বাড়িয়েছিলেন ম্যান সিটি তারকা বের্নাডো সিলভা।
আরও পড়ুন ভারত-পাক ম্যাচে তৈরি হওয়া কয়েকটি নজির

দ্বিতীয়ার্ধেও পর্তুগিজদের গোল বর্ষণ থামেনি। ৫৭ মিনিটে ব্রুনোর পাস থেকে গোল করেন দিয়েগো জোটা। ৬৭ মিনিটে খেলার ফল ৬-০ করেন হোর্তা। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে সপ্তম গোল করেন লিভারপুলের উইঙ্গার দিয়েগো জোটা। ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন ইউনাইটেড অধিয়ানাক ব্রুনো। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফেলিক্স। ৯-০ গোলের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়েন পর্তুগিজ ফুটবলাররা। এই জয়ের ফলে গ্রুপ-জের ৬ ম্যাচে ৬ টি জয় পেয়ে ইউরো কাপের দিকে এক পা বাড়িয়ে রাখল পর্তুগাল।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া