স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ সেপ্টেম্বর: শেষ রক্ষা হল না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলার প্রথম ম্যাচে হার মুম্বই সিটি এফসির। সোমবার বালেওয়াড়ি স্টেডিয়ামে ইরানের নাসাজী মাজান্দারানের বিপক্ষে ২-০ গোলে হারল মুম্বইয়ের দলটি। আগামী ৩ অক্টোবর উজবেকিস্তানের দল নভবাহর নামাঙ্গনের মুখোমুখি হবে দ্যা আইল্যান্ডাররা।

২০২২-২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ তালিকার শীর্ষে ছিল মুম্বই সিটি এফসি। সেই সুবাদে ভারত থেকে একমাত্র দল হিসেবে চলতি মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পায় মুম্বইয়ের দলটি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বইয়ের গ্রুপে এবার রয়েছে সৌদি প্রো-লিগের ক্লাব আল হিলাল। যেই ক্লাবে রয়েছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। শুধু নেইমার নন, এই দলে রয়েছেন রুবেন নেভেস, কালিদু কৌলিবালি, সের্গেই মিলিনকোভিচ সাভিচের মত আন্তর্জাতিক ফুটবলের তারকারা।

তবে নেইমারদের মুখোমুখি হওয়ার দুই ম্যাচ আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল ভারতের দল মুম্বই সিটি এফসি। সোমবার মুম্বইয়ের বালেওয়াড়ি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নামে মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষ ইরানের নাসাজী মাজান্দারানের। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে শুরু থেকে আশা জাগানো ফুটবল খেলে ডেস বাকিংহামের ছেলেরা। বলকে নিজেদের পায়ে রেখে আক্রমণ করেছিল দ্যা আইল্যান্ডাররা। ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পায় মুম্বই। তবে গোল করতে ব্যর্থ হন ছাংতে।

ম্যাচের গতির বিপরীতে গিয়ে প্রতিআক্রমণে ইরানের ক্লাবকে এগিয়ে দেন এহসান হোসেনি। প্রথমার্ধের শেষের দিকে ম্যাচে সমতার সুযোগ চলে এসেছিল মুম্বইয়ের কাছে। যদিও সুযোগ থেকে সমতা ফেরাতে ব্যর্থ হন বিপিন সিং। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে মুম্বইয়ের ফুটবলাররা। তবে ফাইনাল থার্ড এলাকায় তাঁদের আক্রমণ সীমাবদ্ধ থেকে যায়। বরং ৬২ মিনিটে মুম্বই ডিফেন্ডার আকাশ মিশ্রার ভুলের সুযোগে ব্যবধান বাড়ায় নাসাজী।
আরও পড়ুন সিপিআই-এমের সিদ্ধান্তে ইন্ডিয়া জোটের ভাবনায় ধাক্কা?
ইরানের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মহম্মদ রেজা আজাদী। ম্যাচের ৮২ মিনিটে মুম্বইয়ের হয়ে সহজতম সুযোগটি পেয়ে যান ছাংতে। স্টিউয়ার্টের বাড়ানো বল সঠিক সময়ে মাথা ছোঁয়াতে পারেননি তিনি। ম্যাচের অন্তিম লগ্নে ফের গোলশোধের সুযোগ পায় মুম্বই। স্টিউয়ার্টের শট রক্ষা করেন নাসাজির গোলরক্ষক। লড়াই করেও হার দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল মুম্বই। আগামী ৩ অক্টোবর উজবেকিস্তানের ক্লাব পিএফসি নাভবাহরের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার