Home » প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় আর্সেনালের, আটকে গেল চেলসি

প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় আর্সেনালের, আটকে গেল চেলসি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল। রবিবার গুডিসন পার্কে লন্ডন ডার্বিতে এভার্টনের মুখোমুখি হয় মিকেল আর্তেতার ছেলেরা। ম্যাচের আগাগোড়া নিয়ন্ত্রণ নিয়ে খেলে আর্সেনাল। প্রায় ৭৪ শতাংশ বল ছিল ওডেগার্ড-সাকাদের দখলে। ম্যাচের ১৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। প্রথমে গোল দেন রেফারি।

ভিডিও রেফারির সাহায্যে গোল বাতিলের সিধান্ত নেন রেফারি। ২৪ মিনিটে চোটের জন্য মাঠের বাইরে চলে যান মার্টিনেল্লি। তাঁর জায়গায় নামেন লিওনার্দো ট্রসা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটিও করেন এই ফুটবলার। সাকার পাস থেকে জালে বল জড়াতে ভুল করেননি বেলজিয়ান ফুটবলার। গোল শোধ করার মরিয়া প্রচেষ্টা করলেও সফল হয়নি এভার্টন। ২০১৭ সালের পর প্রথমবার ঘরের মাঠে আর্সেনালের কাছে হারল দ্যা ব্লু’জরা। ৫ ম্যাচে ৪ টি জয় ও ১ টি ড্র নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রইল গানার্স ব্রিগেড।

আরও পড়ুন     দেশের শ্রমিকদের জন্য ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর! জেনে নিন কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে

আর্সেনাল জিতলেও রবিবার আটকে গেল চেলসি। বোর্নমাউথের বিরুদ্ধে চেলসির ম্যাচ শেষ হয় গোল শূন্য। প্রথমার্ধে দুই দল কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। জ্যাকসনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গালাঘারের শট বাঁচান নেটো। দ্বিতীয়ার্ধে গোলের মরিয়া চেষ্টা করতে থাকে চেলসি। গোলের খুব কাছে পৌঁছলেও গোল করতে পারেননি রহিম স্টার্লিংরা। চেলসি তিন কাঠির তলায় স্যাঞ্চেজ ও বর্নমাউথের তিন কাঠির তলায় নেটো দুরন্ত কিছু শট বাঁচান। এই ড্রয়ের ফলে লিগ তালিকার চতুর্দশ স্থানে নেমে গেল চেলসি।

About Post Author