Home » ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জার্সি উপহার দেবেন

ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জার্সি উপহার দেবেন

সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবর : কলকাতায় এবারের দুর্গাপুজোর সেরা চমক রোনাল্ডিনহো। ‘সিটি অফ জয়’ কলকাতায় একাধিক মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি জার্সি উপহার দেবেন তিনি। এদেশে ক্রিকেট নিয়ে আগ্রহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কেও জানেন রোনাল্ডিনহো। ক্রিকেট না জানায় তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ক্রিকেটের তালিমও নিতে চান । দুর্গাপুজোয়,  বাঙালির সেরা উৎসবের আবহে, এবার বাঙালিদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে কলকাতায় আসছেন রোনাল্ডিনহো।

উল্লেখ্য, কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে করতে আসবেন ব্রাজিল তথা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল তারকার দের অন্যতম রোনাল্ডিনহো।ব্রাজিল তারকা দুর্গাপুজোর আগে কলকাতায় তার প্রথম সফর নিশ্চিত যে করে ফেলেছেন, তা তিনি নিজেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জানিয়েছেন।

পেলে, ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি সহ অনেক ফুটবল কিংবদন্তীকে আপন করে নেওয়া শহরে  তিনবারের ব্যালন ডি’অর বিজয়ীর এবারই প্রথম সফর হতে চলেছে।”হ্যালো এভরিবডি , আমি এই অক্টোবরের মাঝামাঝি কলকাতায় আমার প্রথম সফর করব,” রোনাল্ডিনহো তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। তিনি আরও জানিয়েছেন “আমি জানি কলকাতায় ব্রাজিলের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে এবং আমি তাদের সাথে দেখা করতে খুব উত্তেজিত।”

রোনাল্ডিনহো ফুটবল মাঠের মতো কলকাতার জন্য তাঁর বার্তাতেও চমক রেখেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং তাঁকে একটি জার্সি উপহার দেবেন। তিনি আরও বলেছিলেন যে তিনি কলকাতা শহরের আইকন সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে ‘ক্রিকেট শিখতে’ চান।”আমি জানি ক্রিকেট খুব জনপ্রিয় এবং এবার আমি বাংলার ‘দাদা’র কাছ থেকে ক্রিকেট শিখতে চাই।

ফুটবল নক্ষত্র লিখেছেন,”আমি স্পনসরদের সাথে এবং অনেক অনুষ্ঠানের সাথে যোগাযোগ রেখে চলব এবং সুন্দর খেলাটির প্রচার করব। সাম্বা ম্যাজিক শুরু হোক এই দুর্গাপুজোয় … আমি তোমাদের তোমাদের সবাইকে ভালবাসি।,”এছাড়াও , রোনাল্ডিনহো একটি দাতব্য ফুটবল ম্যাচের জন্য ডায়মন্ড হারবার এফসি স্টেডিয়ামে উপস্থিত হতে চলেছেন।তাঁর সফরে স্পনসরদের সাথে কথোপকথন, সংবর্ধনা কর্মসূচিতে অংশগ্রহণ এবং ফুটবলের  প্রচার অন্তর্ভুক্ত থাকবে, যা  ভারতীয়দের কাছে প্রিয়। একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা এসে ঢাকায় যাওয়ার আগে তিনি দু’দিন শহরে থাকবেন।।

আরও পড়ুন :লালহলুদের জোড়া চমক, এই বিশ্বকাপ জয়ী তারকা যোগ দিলেন ইস্টবেঙ্গলে

About Post Author