স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবর: চিপকে ভারতীয়র বোলারদের (Indian Cricket Team Bowlers) দাপট। ১৯৯ রানে শেষ অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) ইনিংস। ব্যাগি গ্রিনদের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক স্মিথের। ৪৫ রান করেন স্মিথ (Smith)। ভারতীয় বোলারদের মধ্যে ৩ টি উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ২ টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা, ১ টি করে উইকেট নিয়েছেন রবিচিন্দ্র অশ্বিন, হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সিরাজ। ভারতকে জিততে হলে করতে হবে ২০০ রান।

বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। লক্ষ্য ছিল বড় রান করে ভারতের উপর চাপ তৈরি করা। তবে উল্টে অস্ট্রেলিয়ার উপরই চাপ তৈরি করলেন বুমরা কুলদীপ, জাদেজারা। ভারতীয় বোলারদের দাপটে ১৯৯ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ইনিংসের শুরুতে মিচেল মার্শকে ফিরিয়ে অজিদের প্রথম ধাক্কা দেন বুমরা। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন মার্শ। এরপর ওয়ার্নার ও স্মিথ দলের হাল ধরেন। ৭৪ রানের জুটি গড়েন দুজনে। একটা সময় মনে হচ্ছিল এই দুই ব্যাটার অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাবেন। সপ্তদশ ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে ফের অস্ট্রেলিয়াকে ধাক্কা দেয় ভারত। উইকেট নেন কুলদীপ যাদব। স্মিথ ও লাবুশেন দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করছিলেন। তবে রানের গতি কমে যায়। এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। মাত্র ২ ওভারের ব্যবধানে স্মিথ ও লাবুশেনকে ফেরান তিনি। ৪৬ রান করে আউট হন অজি অধিনায়ক স্মিথ। লাবুশেন করেন ২৭ রান।

আরও পড়ুন: ‘এই বিশ্বকাপের যুবরাজ হবেন’, বড় ভবিষ্যতবাণী কাইফের
এরপর ভারতীয় স্পিন বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার অর্ডার। শেষের দিকে কামিন্সের ১৫ রান ও মিচেল স্টার্কের লড়াকু ২৮ রানের সৌজন্যে লড়াই করার মত জায়গায় পৌঁছয় অস্ট্রেলিয়ার রান। ভারতের হয়ে ৩ টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২ টি করে উইকেট নিয়েছেন পেসার যশপ্রীত বুমরা ও স্পিনার কুলদীপ যাদব। ১ টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্র অশ্বিন, হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার ইনিংস অনেক আগে শেষ হয়ে যেতে পারত। একাধিক ক্যাচ ফেলেন ভারতের ফিল্ডাররা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে