Home » হামাস- ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান : রোমে এস জয়শঙ্কর আরও একবার বুঝিয়ে দিলেন ভারত ইসরায়েলের পাশেই রয়েছে

হামাস- ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান : রোমে এস জয়শঙ্কর আরও একবার বুঝিয়ে দিলেন ভারত ইসরায়েলের পাশেই রয়েছে

সময় কলকাতা ডেস্ক, ৩ নভেম্বর : যুদ্ধ চলছে প্রায় ২৭ দিন। হামাস ইসরায়েল যুদ্ধে ভারত নিজেদের অবস্থান  কার্যত আগেই স্পষ্ট করেছিল। এবার পররাষ্ট্র  মন্ত্রক থেকে আরও একবার এই অবস্থান পরিষ্কার করা হল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের অবস্থান আবার পরিষ্কার করে দিলেন বৃহস্পতিবার।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন যে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ একটি “সন্ত্রাসবাদের একটি বিরাট কর্মকান্ড “। তিনি এও উল্লেখ করেছেন যে প্যালেস্টাইনের একটি  সমস্যাও রয়েছে। এই সমস্যার সমাধান করতে হবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের মাটিতে এমনটাই উল্লেখ করেছেন এবং তার একটি সহজ পথ ও বাতলে দিয়েছেন।

রোমে সেনেটের বিদেশ ও প্রতিরক্ষা কমিশনের যুগ্ম সচিব অধিবেশনে বক্তৃতা করে, এস জয়শঙ্কর বলেছেন যে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানের জন্য সংলাপ এবং আলোচনাই সমাধান হতে পারে এবং সন্ত্রাসবাদ কোনভাবেই  “গ্রহণযোগ্য নয় ” বলে উল্লেখ করেছেন।তিনি পুনর্ব্যক্ত করেছেন যে এই বিষয়ে ভারতের অবস্থান একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অঙ্গ। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, হামাস ইসরায়েল  দ্বন্দ্বে  ভারত ইজরায়েলের পাশেই রয়েছে।

আরও পড়ুন :ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সৈন্য প্রাণ হারালেন যুদ্ধে

About Post Author