Home » যুদ্ধ বিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, সোমবার থেকেই চলছে লাগাতার হামলা

যুদ্ধ বিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, সোমবার থেকেই চলছে লাগাতার হামলা

সময় কলকাতা নিজস্ব প্রতিনিধি:- যুদ্ধ বিরতি ভেঙে সোমবারের ঘোষণা অনুযায়ী গাঁজা ভূখন্ডে হানা দিয়েছিল ইসরায়েলের বাহিনী। চলতি সপ্তাহের মঙ্গলবার গাঁজা ভূখণ্ডে ইসরায়েল বাহিনীর হানায় ১২০ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অজস্র ঘর বাড়ি। যথারীতি ইসরায়েল কর্তৃপক্ষ অবশ্য দাবী করেছেন তারা হামাসের লোকজন এবং তাদের ঘরবাড়ি টার্গেট করে আক্রমণ চালিয়েছে। উল্লেখ্য দু মাস ধরে হামাস এবং ইজরায়েলের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ বিরতি চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতায় যে আলোচনা চলছিল তা ভেঙে যাওয়ার পর ইসরাইল একতরফা ভাবে হামলা চালাতে শুরু করে।

এই মুহূর্তে হামাসের কাছে ইসরায়েলের প্রায় ঊনত্রিশ জন নাগরিক পণবন্দী ইসরায়েল হিসেবে রয়েছেন। ইসরায়েলের আক্রমণের ফলে ওই পণবন্দী ইসরাইলি নাগরিকদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে স্বাভাবিকভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দু’মাসের যুদ্ধ বিরতির সময় ইজরায়েল এবং হামাস উভয় পক্ষই কিছু কিছু যুদ্ধবন্দীকে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ছেড়ে দিয়েছিল। দু মাস ধরে যুদ্ধ বিরতি চলার ফলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেয়ার ফলে পৃথিবীর কূটনৈতিক মহল আশা করেছিল যে সম্ভবত গাজা ভূখণ্ডে আপাতত শান্তি আসবে। কিন্তু ইসরায়েলের এই হানার সঙ্গে সঙ্গে সেই আশা ধুলিস্যাৎ হয়ে যায়।

দক্ষিণ রাজার খান ইউনিস এবং রাফাহতে এলাকায় রাতভর হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।রাষ্ট্রসঙ্ঘের প্রধান অন্তোনিও গুতেরেস জানিয়েছেন “গাজায় ইসরাইলি বিমান হানা নিন্দনীয়, কারন ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে”।অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪৮৫৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ১২০০০০ হাজারের কাছাকাছি। প্রসঙ্গত ৭ই অক্টোবর ২০২৩ সালে হামাসের নেতৃত্বাধীন গোষ্ঠী ইজরায়েলে হামলা চালায়, হামলায় কমপক্ষে ১১৪৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে পণবন্দী করেছিল হামাস।

About Post Author