Home » গাজায় বৃহত্তম হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্সের কনভয়ে ইজরায়েলের হামলা, নিহত বহু মানুষ

গাজায় বৃহত্তম হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্সের কনভয়ে ইজরায়েলের হামলা, নিহত বহু মানুষ

সময় কলকাতা ডেস্ক, ৩ নভেম্বর : ছাড় নেই অ্যাম্বুলেন্সেরও। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই। অ্যাম্বুলেন্সকে এবং স্বাস্থ্যকেন্দ্রকেও চাঁদমারি বানাতে কসুর করছে না ইজরায়েলের হানাদাররা।সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলি বাহিনী “আহতদের পরিবহনকারী অ্যাম্বুলেন্সের একটি কনভয় ” লক্ষ্য করে হামলা চালায় , অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

গাজায় হামাস সরকার শুক্রবার বলেছে যে, একটি ইসরায়েলি হানা অ্যাম্বুলেন্সের একটি কনভয়কে আঘাত করেছে, এই হামলাকে স্বাস্থ্য মন্ত্রণালয় সিলমোহর দিয়েছে  ও বলেছে যে অঞ্চলটির বৃহত্তম হাসপাতালের কাছে একাধিক লোক নিহত হয়েছে। যুদ্ধের সময় চিকিৎসালয় বা সেবাযান যে গাজায় নিরাপদ নয় তা অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে শুক্রবারের হামলা এবং একটি সংবাদমাধ্যম নিশ্চিতভাবে জানিয়েছে,ঘটনাস্থলে একটি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের পাশে বহু সংখ্যায় মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে।

আরও পড়ুন হামাস- ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান : রোমে এস জয়শঙ্কর আরও একবার বুঝিয়ে দিলেন ভারত ইসরায়েলের পাশেই রয়েছে

About Post Author