সময় কলকাতা ডেস্ক, ১০ নভেম্বরঃ শীতকালে এমন করেই চুলের যত্ন নিতে হবে, যাতে এইসময় আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয়! সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। কেননা এইসময় চুলের যত্ন না নিলে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। শীতকালে চুলের যত্নে প্রোটিন হেয়ার প্যাক, তেল মালিশ, শ্যাম্পু দারুণ কাজ করে। চুলের জেল্লা ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত একদিন প্রতিদিন প্রোটিন হেয়ার প্যাক ব্যবহার করুন। এছাড়াও চুলের জেল্লা ফেরাতে সপ্তাহে ২-৩ দিন পরপর শ্যাম্পু করুন। শীতকালে চুলের জেল্লা ফেরাতে রইল কয়েকটি টিপস-
আরও পড়ুন ৪ ডিসেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার প্যাক
নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে। এক্ষেত্রে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভালো থাকে। ঘরোয়া হেয়ার প্যাক বাড়িতে বানানোর জন্য হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে নিতে পারেন। সেটি চুলে লাগাতে পারেন সপ্তাহে অন্তত ১ দিন। উপকার পাবেন। এছাড়া, টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
তেল মালিশ
শীতকালে সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখবেন না। এতে চুলের ক্ষতি হবে।

আরও পড়ুন হাওড়ায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল, আটকে একাধিক শ্রমিক
সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু
শীতকালে অনেকেই প্রতিদিন চুল ভেজাতে চান না। এতে স্ক্যাল্প অপরিষ্কার থেকে যায়। ফলে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। তাই আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চুলের যত্ন নিতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। প্রথমে স্ক্যাল্প ভালো করে ঘষে নিন। তারপর চুলেও লাগিয়ে নিন সেই শ্যাম্পু। ধুয়ে ফেলুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে