Home » ICC World Cup 2023: আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ICC World Cup 2023: আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সময় কলকাতা ডেস্ক :  ICC World Cup 2023: ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে রোহিত শর্মার ব্যাট দেখে মনে হয়েছিল ভারত বড় রানের টার্গেট দিতে চলেছে অস্ট্রেলিয়াকে। ৩১ বলে ৪৭ করে রোহিত শর্মা ফেরার পরে অস্ট্রেলিয়ার ক্যালকুলেটেড  বোলিংয়ের সামনে খোলশের মধ্যে বুকে পড়ে ভারতীয় ব্যাটাররা। মোটামুটি ভদ্রস্থ রান করলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন  অস্ট্রেলিয়াকে বেগ দেওয়া যেতে পারে -এমনটাই ভেবেছিল ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তা হয় নি এবং একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। কে এল রাহুলের ৬৬ রান বা বিরাট কোহলির হাফ সেঞ্চুরি ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তখনও মনে হয়েছিল এই পিচে রান করা কঠিন। কিন্তু দশম উইকেটে কুলদীপ এবং সিরাজ যেভাবে ব্যাট করেন তা ইঙ্গিত দিয়ে যায় পিচে জুজু ছিল না।

৫০ তম ওভারের শেষ বলে ভারত ২৪০ রানে অলআউট হয়ে যাওয়ায় ২৪১ রানের লক্ষ্যমাত্রা ছিল অস্ট্রেলিয়ার সামনে। ফাইনাল ম্যাচে স্নায়ু দৌর্বল্য থেকেই যে শুভমান গিলরা যে আত্মসমর্পণ করেছেন তা পরিষ্কার হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। বুমরা ও সামি দ্রুত তিনটি উইকেট ফেলে আশা জাগালেও ট্রাভিস হেড ও লাবুশানের পেশাদারী মনোভাবের কাছে মাথা নত করে টানা দশটি ম্যাচ জেতার পরেও শেষ পর্যন্ত মোক্ষম মুহূর্তে ব্যর্থ হয় ভারত।

ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে পড়ে ২০০৩ সালের মতই রানার্স আপ হয়েই শেষ হয়ে যায় দেশের মাটিতে এবারের বিশ্বকাপ অভিযান। ট্রাভিস হেড ১৩৭ রান করে একাই ভারতীয় বোলিংকে দুরমুশ করে দেন। লাবুশানের সংগ্রহ অপরাজিত ৫৮ ।  চতুর্থ জুটিতে ১৯২ রান তুলে দলকে ৬ উইকেটে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার অন্যতম  অন্যতম প্রধান কারিগর ছিলেন হেড -লাবুশানে ।কুলদীপ – সিরাজদের বোলিংকে ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন হেড- লাবুশান জুড়ি। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই নিয়ে ৬ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অজিরা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তব হল না ঘরের মাঠে।ভারতের আবার ৪ বছর অপেক্ষার পালা।

আরও পড়ুন ICC World Cup 2023: টসে জিতল অস্ট্রেলিয়া, আগে ব্যাট করছে ভারত

About Post Author