স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বর: ইউরো কাপের মূলপর্বে ক্রোয়েশিয়া (Croatia Football Team)। ইউরোপের শেষ দেশ হিসেবে ২০২৪ ইউরোয় যোগ্যতা অর্জন (Euro Qualifiers 2024) করলেন লুকা মদ্রিচরা। ডি গ্রুপের শেষ ম্যাচে আর্মেনিয়াকে (Armenia Football Team) ১-০ গোলে হারালেন তাঁরা। বি গ্রুপের ম্যাচে পিছিয়ে থেকেও কোনওমতে সম্মান রক্ষা ফ্রান্সের (France Football Team)। ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তে সমতা ফেরায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই গ্রুপের অন্য একটি ম্যাচে জিব্রাল্টারকে (Gibra৬-০ গোলে দুরমুশ করল নেদারল্যান্ডস।

আগামী বছর জার্মানিতে বসতে চলেছে উয়েফা ইউরো কাপের আসর। মোট ২৪ টি দলকে নিয়ে হবে এবারের প্রতিযোগিতা। বাছাই পর্ব থেকে ২১ টি দেশ ইতিমধ্যে মূলপর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে। গত ম্যাচেই কার্যত মূলপর্বে যাওয়ার কাজ অনেকটা এগিয়ে রেখেছিল ক্রোয়েশিয়া। আর বুধবার আনুষ্ঠানিকভাবে সেই কাজটা সম্পন্ন করল কাতার বিশ্বকাপের অন্যতম সেমিফাইনালিস্টরা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে আর্মেনিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে জয় নিশ্চিত করতে চাইছিলেন ক্রোয়েশিয়া। কারণ, ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক যদি ওয়েলসের বিরুদ্ধে হারত, তা হলে প্লে-অফ খেলতে হত মদ্রিচদের। খেলার শুরুতে এগিয়েও গিয়েছিল ওয়েলস। ৭ মিনিটে মধ্যে তুরস্কের জালে বল জড়ান ওয়েলসের নিকো উইলিয়ামস। তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রোয়েশিয়া শিবিরে। আর্মেনিয়ার বিরুদ্ধে দাপট দেখাতে থাকেন তারা। মাঝমাঠকে অসাধারণ নিয়ন্ত্রণ করলেন ক্রোট অধিনায়ক লুকা মদ্রিচ। তবুও গোলের জন্য ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে ক্রোয়োশিয়াকে এগিয়ে দেন আন্ত বুদিমির। বোর্না সোসার সেন্টারে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি। খেলায় ৬৭ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও ব্যবধান বাড়াতে পারেননি মদ্রিচরা। অপরদিকে ক্রোয়েশিয়াকে স্বস্তি দেয় তুরস্কও। ওয়েলসের বিরুদ্ধে খেলায় সমতা ফেরায় তারা। ৭০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইউসুফ ইয়াজিসি।

আরও পড়ুন: Vegas Rape Case: ভেগাস ধর্ষণ মামলায় বড় স্বস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)
‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানির টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ফ্রান্সের। তাই নিয়মরক্ষার ম্যাচে গ্রিসের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করেছিলেন কোচ দিদিয়ে দেশঁ। কিলিয়ান এমবাপে-সহ একাধিক তারকাকে শুরু থেকে ব্যবহার করেননি তিনি। তবে তার কোনও প্রভাব খেলায় পড়েনি। খেলার ৪২ মিনিটে এগিয়ে যায় কাতার বিশ্বকাপে রানার্সরা। ডান পায়ের শটে বল জালে জড়ান রান্ডাল কোলো মুয়ানি। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে গ্রিস। ৫৬ মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় তারা। প্রায় ২০ গজ দূর থেকে দুরন্ত ভলিতে সমতা ফেরান আনাসতাসিয়োস বাকাসেতাস। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় গ্রিস। দিমিত্রিস জিয়ানউলিসের পাস থেকে ডান পায়ের শটে গোল করে তাদের এগিয়ে দেন ফটিস লোয়ান্নিদিস। দ্বিতীয়ার্ধের শেষের দিকে। কোলো মুনিকে তুলে এমবাপেকে নামিয়ে দেন দেঁশ। এমবাপের পাস থেকেই ৭৪ মিনিটে গোল করে ফ্রান্সের সম্মান বাঁচান ইউসুফ ফোফানা।

বি গ্রুপের অন্য একটি ম্যাচে জিব্রাল্টারকে ৬-০ গোলে দুরমুশ করল নেদারল্যান্ডস। ডাচ শিবিরের হয়ে হ্যাটট্রিক করেন কালভিন স্ট্যাংস। এছাড়াও একটি করে গোল করেন ম্যাটস উইফার, টাউন কোপম্যানার্স ও কডি গাকপো। বাকি খেলায় রোমানিয়া ১-০ জেতে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে। বেলারুসের বিরুদ্ধে ১-০ গোলে হারে কসোভো। ইজ়রায়েল ২-০ হারায় অ্যান্ডোরাকে।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত