স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বর: ফের খবরের শিরোনামে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রায় দেড় দশক আগে ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক মডেল। লাস ভেগাসের ওই মডেলের নাম ক্যাথরিন মায়োরগা (Kathryn Mayorga) । শুধু ধর্ষণের অভিযোগ থেমে থাকেননি ওই মডেল। তিনি আরও অভিযোগ করেছিলেন মুখ বন্ধ রাখতে তাঁকে মোটা টাকাও দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। তাঁর করা অভিযোগের ভিত্তিতে আদালতে একটি মামলা দায়ের আবেদন করেছিলেন অভিযোগকারীর আইনজীবী। ভেগাস ধর্ষণ মামলায় স্বস্তি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ জানা গিয়েছে সান ফ্রান্সিস্কোর আদালত (San Francisco Court) সেই ভেগাস ধর্ষণ মামলা খারিজ করে দিয়েছে।

লাস ভেগাসের মডেল ক্যাথরিন মায়োরগা রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ করেন, ঘটনার গোপনীয়তা বজায় রাখার শর্তে এক চুক্তিপত্রে সই করিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়ার। গত বছরের জুনে লাস ভেগাসের ওই মামলা খারিজ করে দিয়েছিলেন ফেডেরাল আদালতের বিচারক। যদিও নিজেদের অভিযোগ থেকে বিন্দুমাত্র সড়ে আসেননি অভিযোগকারী ও তাঁর আইনজীবী। ফেডেরাল কোর্টের রায় বাতিল করার আবেদন জানিয়ে নবম সার্কিট কোর্টের দ্বারস্থ হন ক্যাথরিন মায়োরগার আইনজীবী। পাশাপাশি, ২০১৮ সালে ক্যাথরিনের করা মামলাটিও পুনরায় চালু করার জন্য আবেদন করেন তিনি।

আরও পড়ুন: আইপিএলে চমক, লখনউয়ের দায়িত্ব ছেড়ে ফের ঘরে ফিরলেন ‘নাইট’ গম্ভীর
অভিযোগকারীর আইনজীবী সার্কিট কোর্টে সওয়াল করেন, “২০১০ সালে অভিযোগকারী ঘটনা ধামাচাপা দেওয়ার চুক্তিপত্রে সই করেন। সেই চুক্তিপত্রকে প্রমাণ হিসেবে আদালতে পেশও করেন তিনি। তা প্রকাশ্যে আসার পর তাঁদের আবেদন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টের খারিজ করা উচিত হয়নি। তবে তাঁদের আবেদন সার্কিট কোর্টেও টেকেনি। সান ফ্রান্সিস্কো আদালতের তিন বিচারপতির বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এমনকি লাস ভেগাসের ফেডেরাল কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ তুলেছিলেন অভিযোগকারী ও তাঁর আইনজীবী। সেই অভিযোগও এদিন খারিজ করে দেয় অ্যাপিল কোর্ট। উল্টে অভিযোগকারী মহিলার আইনজীবীকে ৩ লক্ষ ৩৪ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ভিত্তিহীন আবেদন করে আদালতের সময় নষ্টের জন্য। একই সঙ্গে সান ফ্রান্সিস্কো আদালতের বিচারপতি ৬ পাতার রায়দান করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন ফেডেরাল কোর্ট গুরুত্বকে সঠিকভাবে অনুধাবন করে এই রায় দিয়েছে।


More Stories
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির
অভিষেক ঝড়ে উড়ল আফগানিস্তান
স্মৃতি-শেফালীর ব্যাটে আর দীপ্তি-শ্রীর ঘূর্ণিতে এশিয়া কাপ ভারতের