স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বর: জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটে রান করেও মিলছিল না যোগ্য সম্মান। এবার কার্যত হতাশায় বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন সূর্য কুমার যাদবের প্রাক্তন সতীর্থ। ক্রিকেটারটি হলেন ড্যারেন ব্রাভো। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই সিরিজের জন্য যে দল ঘোষণা হয়েছে তাতেও ঠাঁই হয়নি ব্রাভোর।

আরও পড়ুন হতশ্রী ফুটবল, নিউক্যাসেলের বিরুদ্ধে ৪ গোল হজম চেলসির
ওয়েস্ট ইন্ডিজের সুপার ফিফটি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যারেন ব্রাভো। তবে তাতেও জাতীয় দলের দরজা খোলেনি। জাতীয় নির্বাচকেরা তাঁকে এবারেও উপেক্ষা করেছেন। ইংল্যান্ড সিরিজের দলে নাম না দেখে বিশাল সিধান্ত নিলেন ড্যারেন ব্রাভো। সমাজ মাধ্যমে ঘোষণা করে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৩৪ বছরের এই ক্রিকেটার। তিনি লিখেছেন, “অনেকটা সময় নিয়ে চিন্তা করলাম এক জন ক্রিকেটার হিসাবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আমর জন্য জীবনের এই পরিস্থিতিটা সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য দীর্ঘ দিন ধরে আমার শক্তি, আবেগ, সামর্থ্য, শৃঙ্খলা দিয়ে সব রকম ভাবে চেষ্টা করেছি। কাজটা সহজ ছিল না। সেরাটুকু দেওয়ার চেষ্টাও করেছি। কিন্তু আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল।”

নিজের হতাশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘‘তিনটি ফরম্যাটে তিনটি দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে রয়েছে। সামগ্রিকভাবে ৪০-৪৫ জন ক্রিকেটারকে নির্বাচিত করা হচ্ছে। ঘরোয়া প্রতিযোগিতাতে যথেষ্ট রান করার পরেও সেই তিন তালিকায় আমার নাম নেই। ফলে বার্তা খুব পরিষ্কার। আমি মনে করি এই সময়ে আমার দূরে সরে যাওয়া উচিত। তরুণ প্রতিভাবানদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। আমার শুভেচ্ছা থাকবে সবার জন্য। আমি স্বপ্ন আঁকড়ে ধরে সব সময় বেঁচেছি।’’
আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান ব্র্যাভো। মোট ৫৬টি টেস্ট, ১২২টি এক দিনের ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাত হাজারের বেশি রান রয়েছে। আইপিএলে ২০১৭ মরশুমে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। যেখানে ব্র্যাভোর সতীর্থ ছিল টি-২০ ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার সূর্য কুমার যাদব।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান