Home » INTERNATIONAL CRICKET: ১৭ বছর পর ফের বাইশ গজে ফিরছেন গড়াপেটার দায়ে নির্বাসিত ক্রিকেটার

INTERNATIONAL CRICKET: ১৭ বছর পর ফের বাইশ গজে ফিরছেন গড়াপেটার দায়ে নির্বাসিত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ডিসেম্বর:অবশেষে স্বস্তি পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লুই ভিনসেন্ট। ২২ গজে প্রত্যাবর্তনে আর বাধা রইল না কিউয়ি তারকা ক্রিকেটারের। দুর্নীতি ও গড়াপেটার দায়ে তাঁকে আজীবনের জন্য নির্বাসিত করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। যার মধ্যে প্রায় ১০ বছর সাজা কাটিয়ে ফেলেছেন ভিনসেন্ট। এবার এই ক্রিকেটারের প্রতি কিছুটা নরম হল ইসিবি। ফলে প্রায় ১৭ বছর (17 years) পর ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এখন থেকে লু ভিনসেন্ট।

ইসিবির পক্ষ থেকে একটি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, সাজা চলাকালীন ভালো আচার আচরণ এবং শৃঙ্খলা বজায় রেখেছিলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার। সেই কারণেই নির্বাসন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১১ টি বছরে নির্বাসন দেওয়া হয়েছিল ভিনসেন্টকে। এই সময়ে তিনি কোনও ধরনের কোনও ক্রিকেট খেলা তো দূর অস্ত, ক্রিকেট মাঠেও তাঁর প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি কোনও দলকে প্রশিক্ষণ দেওয়া থেকেও তাঁকে নির্বাসিত করা হয়।

আরও পড়ুন: VIJAY HAZARE TROPHY: সুদীপ-অনুষ্টুপের জোড়া শতরান, গুজরাটকে হেলায় হারিয়ে কোয়ার্টার ফাইনালে লক্ষীর বাংলা

সাজা মুকুবের পর নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া দিয়েছেন ভিনসেন্ট। কেমন ছিল নির্বাসনের দিনগুলিএপ্রসঙ্গে তিনি বলেন‘‘ক্রিকেট খেলা তো দূরদেখতে যাওয়ারও অনুমতি ছিল না। আমি অতীতে একটি মারাত্মক ভুল করেছিলাম। সেই ভুলের জন্য আমি আজীবন গভীরভাবে অনুশোচনা করব। যে ক্ষতি আমার দ্বারা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। ক্রিকেটের ময়দানে ফিরতে পারা আমার কাছে বিশ্বজয়ের মত। প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।” তিনি আরও যোগ করেন, “ইসিবি এবং ক্রিকেট ডিসিপ্লিন কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই জেরাল্ড ইলিয়াস সিবিই কেসিকে। কারণ, তাঁরা আমার আবেদন বিবেচনা করেছেন এবং এই সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন সময়ে যাদের সমর্থন পেয়েছি, তাদের ভুলব না।ক্রিকেট মাঠে নিজের দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় প্রহর গুনছেন ৪৫ বছরের ভিনসেন্ট।

About Post Author