Home » বারাসাত ইউনিভার্সিটিতে এবিভিপি -তৃণমূল সংঘর্ষ

বারাসাত ইউনিভার্সিটিতে এবিভিপি -তৃণমূল সংঘর্ষ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ অগাস্ট : মঙ্গলবার রাতে উত্তাল বারাসাত স্টেট ইউনিভার্সিটি। বারাসাত ইউনিভার্সিটিতে এবিভিপি -তৃণমূল সংঘর্ষের অভিযোগ।

বারাসাত ইউনিভার্সিটিতে রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র সংগঠন ও এবিভিপি-র সদস্যদের মধ্যে গন্ডগোলের অভিযোগ উঠেছে।এবিভিপি-র অভিযোগ, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফের নেতৃত্বে তাঁদের সংগঠনের সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনায় দু’জন এবিভিপি-র সদস্য গুরুতর জখম হয়েছেন বলে দাবি সংগঠনের। তাঁদের চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রাখিবন্ধন উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি অনুষ্ঠান করা হবে তা নিয়ে দিন প্রিন্সিপালের সাথে কথা বলতে যান এবিভিও ছাত্র সংগঠন। অভিযোগ, ওই অনুষ্ঠানে  এবিভিপি-র ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন সহযোগিতা করছে, তা নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা হাতাহাতি ও মারামারিতে গড়ায় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  এবিভিপি-র পক্ষ থেকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফ-সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।  রাত থেকেই শুরু হয়েছে পুলিশি ধরপাকড়।

About Post Author