Home » গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে প্রজ্ঞানন্দ

গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে প্রজ্ঞানন্দ

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ২০২৬ সালের গ্র্যান্ড চেস ট্যুর (GCT) ফাইনালে উঠেছেন ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। সেমিফাইনালে জার্মানির গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কিমারকে পরাজিত করে ফাইনালে জায়গা পাকা করেন প্রজ্ঞানন্দ। সিঙ্কফিল্ড কাপে যুগ্মভাবে শীর্ষস্থান অর্জন করে এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি এই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। ফাইনাল ম্যাচে তাঁর প্রতিপক্ষ আমেরিকার শক্তিশালী গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্ট লুইসে সেন্ট লুইস চেস ক্লাবে মঙ্গলবার এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন দেখার ফাইনালে বাজিমাত করতে পারেন কিনা প্রজ্ঞানন্দ। উল্লেখ্য, ফিডে রেটিং -এ ফেবিয়ানো ২১ বছর বয়সে ভারতীয় দাবা তারকা প্রজ্ঞানন্দের চেয়ে অনেকটাই এগিয়ে।।

About Post Author