সময় কলকাতা ডেস্ক, ২৫ অগাস্ট : ২০১৯ সালের আগস্ট মাস। অ্যাসেজ সিরিজের খেলা চলছিল, আর্চারের বলে স্মিথ আহত হয়ে অসুস্থ বোধ করলে তাঁর বদলে ব্যাট করতে নামেন লাবুসেন। টেস্ট ক্রিকেটে সেই প্রথম কনকসন সাবের শুরু। কনকাসেন সাবদের ইতিহাসে নতুন সংযোজন পাসিন্দু সোরিয়াবান্দারা। শুরু ভালো না করেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন তিনি।
ক্রিকেট খেলায় কনকাসান সাবের খেলার সময় কোনো ক্রিকেটারের মাথায় বা ঘাড়ে গুরুতর আঘাত বা চোট (কনকাশন) লাগলে, তার পরিবর্তে যে বদলি খেলোয়াড় নামানো হয় তাকে কনকাশন সাব বলে।সাধারণ বদলি খেলোয়াড়রা শুধু ফিল্ডিং করতে পারেন, কিন্তু কনকাশন সাব পাওয়া খেলোয়াড় মূল খেলোয়াড়ের মতো ব্যাট, বল ও ফিল্ডিং—সবকিছুই করতে পারেন। তবে এক্ষেত্রে লাইক ফর লাইক অপশন বা একই রকম খেলোয়াড় হওয়া প্রয়োজন। ক্রিকেট ইতিহাসে কনকাশন সাব হিসেবে মাঠে নেমে সরাসরি টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সম্প্রতি শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সোরিয়াবান্দারা (Pasindu Sooriyabandara) ভারতের বিরুদ্ধে গল টেস্টে দীনেশ চান্দিমালের পরিবর্তে এই বিরল কীর্তি গড়েছেন। এর আগে এই তালিকায় ছিলেন জিম্বাবুয়ের ব্রায়ান মুদজিঙ্গানিয়ামা, ইংল্যান্ডের ম্যাট পারকিনসন এবং আফগানিস্তানের বাহির শাহ। চান্দিমলের জায়গায় ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেননি সোরিয়াবান্দারা। শূন্য রানে ফিরে আরেক বিরল রেকর্ড গড়েন তিনি। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে শ্রীলংকার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে একাই লড়াই করলেন তিনি। তবে সামান্যর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৮০ রান করে আউট হয়ে যান পাসিন্দু সোরিয়াবান্দারা।


More Stories
সবুজ মেরুনে ষষ্ঠ বিদেশি লি এরউইন
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট