সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ শীতকালের ত্বক রুক্ষ-শুস্ক হওয়া বর্তমানে খুবই স্বাভাবিক। এই সময় ত্বকের আর্দ্রতা ভাব ও উজ্জ্বলতাকে ঠিক রাখার জন্য সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া দরকার। ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে কোন প্রোডাক্ট ব্যাবহার করব? ত্বকের আর্দ্রতা ভাব দেখা দিলে কী কী ভাবে যত্ন নেব? তা আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কি করবেন, অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আপনাকে রুটিন মাফিক স্কিন কেয়ার করতে হবে। শীতকালে ত্বকের আর্দ্রতা সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে,সে ব্যাপারে জেনে নেওয়া যাক-
আরও পড়ুন ইরাকের বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৪
স্ক্রাবিং
ত্বক থেকে মরা কোষগুলিকে ঝড়িয়ে ফেলা খুবই প্রয়োজন। আর তারই জন্য আমাদেরকে স্কিন সেল এক্সফোলিয়েশন এর জন্য সপ্তাহে অন্তত দুই দিন স্ক্রাব করতেই হবে। এর জন্য বাড়িতেই ফেস স্ক্রাব বানিয়ে নিতে পারেন সহজেই। নিয়মিত স্ক্রাবিং করার ফলে আপনার ত্বক থেকে ডেড সেলগুলি সহজেই ঝরে যাবে। আর ত্বককে আবার আগের মত নরম এবং উজ্জ্বল হতে সাহায্য করবে। কিন্তু, স্ক্রাবিং করার পর ত্বককে আবার ময়েশ্চারাইজ করা প্রয়োজন।
ময়শ্চারাইজার
ত্বককে ঠিক রাখার জন্য ত্বকের প্রয়োজন আদ্রতা। আর এই ময়শ্চারাইজার আপনার ত্বককে উজ্জ্বল ও ভিতর থেকে নরম ও পরিষ্কার রাখে। এটি হাইড্রেটেড বা আর্দ্র রাখতে সহায়তা করে।শীতে আমরা অনেকসময় গাঢ় ময়শ্চারাইজার ব্যাবহার করে এই ধরনের ময়শ্চারাইজার ত্বককে খুব চটচটে করে দেয়। তাই জেল জাতীয় বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যাবহার করা উচিত। সানস্ ক্রিম ও বডি লোশনের ক্ষেত্রেও একই জিনিস মেনে চলা উচিত।
সঠিক মাত্রায় জলপান
শরীর যদি হাইড্রেট না থাকে তাহলে ত্বক রুক্ষ-শুস্ক হতে পারে। তাই এই ক্ষেত্রে শরীরকে সবসময় হাইড্রেট রাখার জন্য আমাদেরকে দিনে ঘন ঘন জল খেতে হবে। শুধু জল নয় যেসব ফলে জলের পরিমাণ বেশি আছে যেমন শসা, আম, তরমুজ প্রভৃতি খেতে হবে। তাছাড়া ফলের রসও খেতে পারেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান