সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। বুধবার রাতে মধ্য প্রদেশের গুনা থেকে আরন যাওয়ার পথে ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে যাত্রীবাহী বাসে দাউদাউ করে আগুন লেগে যায়। চলন্ত বাসে দাউ দাউ আগুনে ঝলসে মৃত অন্ততপক্ষে ১৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। গুরুতর আহত এখনও পর্যন্ত ১৪ জন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন প্রথমবারের মত মোহনবাগান বধ কেরালা ব্লাস্টার্সের
জানা গিয়েছে, বুধবার রাতে গুনা-আরন রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস ও ডাম্পারের। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীবাহী বাসে দাউদাউ করে আগুন লেগে যায়। আগুন লাগার সময় বাসটির মধ্যে ৩০ জন যাত্রী ছিলেন। বাসের ভিতরেই আটকে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। মৃতদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তাঁদের চিহ্নিত করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে। অন্যদিকে, যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে বাসটি থেকে ১৭ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।
তবে, এদিন কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার। যার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে, মর্মান্তিক এই পথ দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার জন্য গুনার উদ্দেশে রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের