সময় কলকাতা : বারাসতের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল নেতা তাপস দাশগুপ্তের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ। রাজ্যে পালাবদল হয়েছে মাস ছয়েকের কিছু বেশি সময় আগে, বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী এবং ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত পদত্যাগ করেছেন রাজ্যে পালাবদলের দুমাস পরে। তাঁদের পদত্যাগের আগে থেকেই বারাসাতে বিভিন্ন তৃণমূল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তাপস দাশগুপ্তের বাড়িতেও হামলা চালানো হয়েছিল। সেই ক্ষত শুকোতে না শুকোতেই প্রাক্তন ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্তর বাড়িতে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল রবিবার রাতে। একটি পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা থেকে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তাপস দাশগুপ্ত বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং দূরভাষে তিনি জানতে পারেন যে,তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর বাড়ি ছাড়াও তাঁর বোনের বাড়িতেও হামলা চলে বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের একসময়ের প্রভাবশালী নেতা। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।।
বারাসাতের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িত হামলা
Oplus_131072


More Stories
বারাসাতে বিধ্বংসী আগুন – কারণ কী?
পুর-প্রশাসককে ঘিরে বিক্ষোভ বারাসাতে, পালিয়ে পরিত্রাণ খুঁজলেন পুর-প্রশাসক
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়